সাতক্ষীরা অফিস :-
সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলার দলিল লেখক নেতৃবৃন্দ। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ আগষ্ট (মঙ্গলবার) "আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না" মর্মে প্রজ্ঞাপন জারির দাবি সহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র কমিটির যুগ্ন মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহবায়ক মোঃ মাহবুবুল্লাহ ও সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন সহ সাতক্ষীরা জেলার সকল উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন আমরা আধুনিকায়নের পক্ষে কিন্তু আধুনিকায়নের নামে কোন ভাবে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না,যেহেতু আমরা প্রতিবছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সরকারকে ন্যূনতম ৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে দিয়ে থাকি সেহেতু আমাদেরকে ন্যূনতম পারিশ্রম হিসেবে দলিল প্রতি ৫০০০/= টাকা পারিশ্রমিক প্রদান করিতে হইবে, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা ও দাখিল করিতে পারবে না, থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞ কোন ব্যক্তিকে দলিল লেখকের লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হইবে, যেহেতু পক্ষগণের সরবরাহ কৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় সেহেতু দলিল লেখকদেরকে কোনভাবে আসামি করা যাবে না, সম্পূর্ণ সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থানের ব্যবস্থা করতে হবে এবং দলিল লেখকদের কাউন্সিল গঠনের অনুমতি প্রদান সহ অতি দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্র ঘোষিত "৭দফা" দাবি যদি সরকার বাস্তবায়ন না করেন তাহলে আগামী ০৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এমএ রশিদ ও মহাসচিব কেএস হোসেন টমাস এর নির্দেশনায় কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।



0 Comments