শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

 পাইকগাছা প্রতিনিধি: -  খুলনার পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীকে সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হককে সদস্যসচিব করা হয়েছে।


গত ২৪ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের স্বাক্ষরিত এক পরিপত্রে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(১৫) ধারায় উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী সভাপতি, এস এম এনামুল হক সদস্যসচিব এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল, জামিলুর রহমান রানা সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবগঠিত কমিটির সভাপতি, সদস্যসচিব ও সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন অ্যাডহক কমিটির নেতৃত্বে পাইকগাছার ক্রীড়াঙ্গনে নতুন গতি আসবে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়নের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা ও তাঁদের বিকাশে কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

প্রেরক
মোঃ আসাদুল ইসলাম।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৯১৭-৮২৮২৮০

Post a Comment

0 Comments