শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে এ সভার আয়োজন করা হয়।


উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্যসচিব হিমাদ্রী শেখর দে।


সভায় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে সংগঠনের কার্যক্রম, মন্দিরগুলোর সার্বিক পরিস্থিতি এবং আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, সুনীল কুমার মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার, কৃষ্ণেন্দু দত্ত, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, সরল কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, রাম প্রসাদ পাল, সাংবাদিক কৃষ্ণ রায়, গৌরাঙ্গ মন্ডল, সাংবাদিক বিভাসেন্দু সরকার, শিক্ষক কনক চন্দ্র সরকার, কিরণ চন্দ্র ঢালী, পলাশ বিশ্বাস, কিনু পাল, কল্যাণ মন্ডল, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, নবদ্বীপ কুমার সরদার, বিপুল সরদার ও নটোবর মন্ডল।


বক্তারা বলেন, পাইকগাছার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মন্দিরগুলোর নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পূজা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে প্রতিটি ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা প্রয়োজন। এ ক্ষেত্রে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা গুরুত্বপূর্ণ।


মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। নতুন আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Post a Comment

0 Comments