পাইকগাছা প্রতিনিধি :-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা ৯নং চাদখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক জনসংযোগ করে চলেছেন আসলাম পারভেজ। তিনি বর্তমান পাইকগাছা পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত রবিবার ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিবুর রহমান বারিক সরদারের সভাপতিত্বে তিনি ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে চাদখালী বাজারে ব্যাপক জনসংযোগ করেন।
এসময় আজম গাজী মুনমুন গাজী সবুজ গাজী, মেম্বার লুৎফর গাজী থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইউনুস যুব নেতা বাবু মীর জুয়েল সরদার বাপ্পি সানা,মুশাল গাজী, মেম্বার আনিসুর সানা,সাবেক মেম্বার ফজলু সদ্দার শাহীন মোড়ল মন্টু সর্দার নজরুল ইসলাম, নাজমুল ইসলাম, চয়ন, আব্দুর রহিম , জুলফিকার গাজী, হরমুচ,প্রমুখ অংশ গ্রহণ করেন।




0 Comments