শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় বিনামুল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতারণ

পাইকগাছা  প্রতিনিধি : - খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এর উদ্যোগে পাইকগাছায় বিনামুল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হবে। এ-উপলক্ষ্যে সোমবার সকালে পৌর সদরে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি লিপলেট বিতারণ করেছে।

লিপলেট বিতারণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ,  বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, যুবদল উপজেলা সদস্য সচিব ইমরান সরদার, আনোয়ারুল কাদিরসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। 


উল্লেখ্য আগামী ২ জুলাই সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা আগন্তুক সকল রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করবেন। বাছাইকৃত দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, চশমা প্রদান ও ১ মাসের ওষুধ প্রদান করা হবে বলে জানা গেছে। উদ্ধোধন করবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী। 

Post a Comment

0 Comments