নিজস্ব প্রতিবেদক :-
দায়িত্ব পেয়েই খুলনা জেলা পরিষদের প্রশাসক পাইকগাছা ও কয়রায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জন্য ২ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। যার মধ্যে পাইকগাছায় ১১৮ টি ও কয়রায় ৯৬ টি প্রকল্প।
আগামীকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছা ও কয়রায় উপস্থিত হয়ে প্রকল্পের কমিটির কাছে প্রকল্পের জন্য বরাদ্দের চেক হস্থান্তর করবেন বলে জানা গেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
নির্বাচনের সময় তিনি জনগণের জন্য যেসব অঙ্গীর করে ছিলেন নির্বাচনে পরাজিত হওয়ার পরও তিনি তা বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এবিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। ঐ সময় ১লাখ ২৪ হাজার ৭ শতাধিক ভোটার আমাকে ভোট দিয়েছিলেন। সামান্য ভোটে পরাজিত হলেও পাইকগাছা কয়রাবাসীর প্রতি আমি ঋনি। আমার প্রতি তাদের অধিকার রয়েছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারম্যান আমাকে জেলা পরিষদের মত জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে পাইকগাছা কয়রাবাসীসহ সকল উপজেলাতে উন্নয়ন মুলক কাজ করতে দৃঢ় অঙ্গীরাবদ্ধ।


0 Comments