পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার ঐতিহ্যবাহী শহীদ এম এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগামী তিন বছরের জন্য নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পাইকগাছা পৌরসভাধীন শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে কমিটির সভাপতির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, সদস্য লুৎফা ইসলাম, আসলাম পারভেজ, মো. রাজ্জাক আলী শেখ, পপি রানী তরফদার, তুলসী সরকার, মো. রাজীব বিশ্বাস, অনাথ কুমার বিশ্বাস, রেখা রানী মন্ডল, শিবপদ সরদার এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক সেলিনা পারভীন।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পি পারভিন, সাধনা সরকার, শিবপদ সরকার, পাপিয়া সুলতানা, সুরাইয়া ইয়াছমিন, প্রিয়াংকা মিস্ত্রী ও নাজমুল হোসেন।


0 Comments