শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে এমপি আবুল কালাম আজাদ কে সংবর্ধনা প্রদান

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে খুলনা -৬, (কয়রা-পাইকগাছা) আসনের এমপি মাওলানা আবুল কালাম আজাদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


সোমবার দুপুরে ফসিয়ার রহমান মহিলা কলেজের অডিটরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে এসংবর্ধনা অনুষ্ঠিত হয়। 


সহকারী অধ্যাপক শফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। তিনি স্বাগত বক্তব্যে কলেজর সার্বিক সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। 


সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, এ অঞ্চলের নারী শিকার বিস্তারে অত্র কলেজ ব্যাপক ভূমিকা পালন করছে। পরিক্ষার ফলাফল অনেক ভালো। প্রতিষ্ঠানে একটা ছাত্রী নিবাস করতে আমি অগ্রনি ভূমিকা রাখতে চাই। জাতীয় করন এবং সরকারি করনে প্রতিষ্ঠান সামনের সারিতে থাকবে। একলেজের উন্নয়নে আমার অবদান থাকবে ইনশাআল্লাহ। 


সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সমরেশ রায়, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, পাইকগাছা প. প. কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ, জামায়াত নেতা এ্যাড মোর্তজা জামান আলমগীর রুলু, স ম আব্দুল্লাহ আল মামুন, সোহেল রাশেদ জনি, হাফেজ জালাল উদ্দীনসহ কলেজের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments