শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনিতে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট, গাড়ী ফেলে ও গাড়ী নিয়ে পালিয়েছে চালক

 


আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: 
কাগজ পত্র বিহীন গাড়ির অতিরিক্ত চাপ সামলাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করায় মটর সাইকেল লাইনে রেখে হয়েছেন লাপাত্তা। কাউকে কাউকে মটর সাইকেল নিয়ে পালাতে দেখা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সকাল থেকে পাম্পে পেট্রোল (অকটেন) দেওয়া হচ্ছিল, প্রচন্ড ভিড়ে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে তেল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু পুলিশ নিয়ে পাম্পে পৌছে মটর সাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট আছে কিনা দেখতে চান। মুহুর্তে পাম্পে দাড়িয়ে থাকা মটর সাইকেলের অনেক চালক সাইকেল ফেলে এবং বাইরে থাকা অনেক চালক মটর সাইকেল নিয়ে গা ঢাকা দেয়। মাইকিং করে ডাকা হলেও চালকরা ফিরে আসেননি।
এসময় বুধহাটার শিমুল হোসেন, রানা হোসেন ও সাকিবকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০ টাকা করে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা দেওয়া হয় যে, গাড়ীর কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নিয়ে না আসলে তেল দেওয়া হবে না।



Post a Comment

0 Comments