শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল এক হাজার রোগী

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও এক সপ্তাহের ঔষধ পেল এক হাজার রোগী।


শনিবার সকালে পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের এ ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।

সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিন খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর (অবঃ) মেসবাহুল ইসলাম ও সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।

দাতা সংস্থা পিচ ফাউন্ডেশন ও নাহার এর তত্বাবধানে ফ্রী মেডিকেল ক্যাম্পে ২০ জন ডাক্তার আগত রোগীদের সেবা প্রদান করেন। মেডিসিন, নাক-কান-গলা, ডেন্টাল, চক্ষু, শিশু, গাইনী বিষয়সহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করা।


এসময় উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, জেড এইচ শাহিন, মোঃ মিজানুর রহমান, মোঃ হেদায়েতুজ্জামান, এসএম মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান মুসা, ডিএম হারুনার রশিদ ও রুহুল কুদ্দুস, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল-মামুন।

মেজর (অবঃ) মেসবাহুল ইসলাম বলেন, অবহেলিত দক্ষিণ খুলনার পাইকগাছা-কয়রার দারিদ্র্য মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দীর্ঘদিন কাজ করছে সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিন খুলনা উন্নয়ন ফাউন্ডেশন। আমরা নিজেদের অর্থ ও বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা নিয়ে এলাকার মানুষদের বিভিন্ন সহযোগিতা করছি। শীতার্ত মানুষের কম্বল বিতরণ, বৃক্ষ রোপন, এতিমখানা চালানোসহ বিভিন্ন সেবামুলক কাজ করছি। আগামীতে এধরনের সেবামূলক কার্যক্রমে চলমান থাকবে।

Post a Comment

0 Comments