শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় বাবার বাড়ী বেড়াতে এসে মা-মেয়েদের স্বর্ণালংকার ও টাকা চুরি

পাইকগাছা প্রতিনিধি: -  খুলনার পাইকগাছায় বাবার বাড়ীতে অসুস্থ বোনকে দেখতে এসে দু-বোন ও মায়ের স্বর্ণালংকার ও নগদ ৭৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।  


বুধবার রাতে কোন এক সময় চোরেরা  ঘরের তালা ভেঙ্গে বাক্স থেকে এগুলো চুরি। এঘটনায় মৃত সাইদুর রহমানের জামাতা রাজীব বিশ্বাস বাদী হয়ে পাইকগাছা থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগে জানাযায়, উপজেলার  আলমতলা গ্রামের মৃত সাইদুর রহমানের জামাতা রাজীব বিশ্বাস। রাজীবের স্ত্রী সাথী আক্তার অসুস্থ। তাকে দেখতে আসনে তার দু-শালিকা মিতু, জিনিয়া আক্তার ও শাশুড়ি জবা। গহনা অলংকার বাবার বাড়ীতে রেখে অসুস্থ বোনের পাইকগাছা পৌরসভাস্থ বোনের বাসায় আসেন দু-বোন ও তাদের মা। ঘর-বাড়ীতে তালা দিয়ে আসলেও চোরেরা তালা ভেঙ্গে ৬-৭ ভরি স্বর্নের গহনা ও নগদ ৭৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। 

এবিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান,একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments