শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

হবিগঞ্জ বানিয়াচং উপজেলা চেয়ারম্যান'র পিতা সাবেক চেয়ারম্যান আমির আলী চৌধুরীর ১০ম মৃত্যু বার্ষিকী আজ



আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জ বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন রবিবার।এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে বাদ আছর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।এতে সকলকে অংশ গ্রহন করার জন্য পরিবারের পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে।এছাড়াও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।উল্লেখ্য, ২০১১ সালে ইউপি নির্বাচনে সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ১৭ দিনের মাথায় তিনি  ইন্তেকাল করেন। আলহাজ্ব আমির আলী চৌধুরীর মৃত্যুর পর উপ-নির্বাচনে তার পুত্র বর্তমান উপজেলা চেয়ারম্যান কাশেম চৌধুরী বিপুল ভোটে সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।পরবর্তীতে আবুল কাশেম চৌধুরী ২য় দফায় ও বিপুল ভোটে ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।এছাড়াও তিনি ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় বানিয়াচং উপজেলা চেয়ারম্যন পদে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন এবং বিপুল ভোটে নির্বাচিত হন।মরহুম আমির আলী চৌধুরীর ৪জন পুত্র সন্তান রয়েছেন,তাদের মধ্যে সবচেয়ে বড় ছেলে জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্বাস আলী চৌধুরী,২য় ছেলে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,৩য় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী কাউছার চৌধুরী ও ৪র্থ ছেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক বর্তমানে কানাডা প্রবাসী কায়েছ চৌধুরী।####

Post a Comment

0 Comments