এএফসি নিউজ:-
পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর আদালতে নিয়ে মাহিয়া মাহির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাহিকে বেলা দেড়টার দিকে কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



0 Comments