শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছা প্রেসক্লাবে প্রস্তাবিত সুন্দরবন জেলার দাবীতে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফসিয়ার রহমান: খুলনার পাইকগাছায় প্রস্তাবিত সুন্দরবন জেলা দাবী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এ্যাড,আবু সাইদ এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন ও মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড, জি এ সবুর। শেখ সাদেকুর রহমানের পরিচালনায় মত বিনিময় ও সাংবাদিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র নেতা রফিকুল ইসলাম রফিক, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক, খন্দকার হারুনর রশিদ, আসলাম পারভেজ, শেখ বেনজির আহম্মেদ লাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ।সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এ সময় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড, জি এ সবুর। এ সময় তিনি বলেন, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের অধিকাংশ জেলার সাথে দূরত্ব ৩৫ থেকে ৫০ কিঃমিঃ। কয়রা উপজেলা থেকে খুলনা সদর ১২০ কিঃ মিঃ এবং পাইকগাছা থেকে ৬৮.০১ কিঃমিঃ। ১৭ টি ইউনিয়ন ৮ লক্ষ জনগোষ্ঠির বসবাস। আয়তন ২৩১৬.০২ কিলো মিটার। এ নিয়ে ১৯৮২ সালে ফেব্রয়ারী মাসে কয়রার জায়গীরমহলের এক জনসভায় তৎকালীন রাষ্ট্রপতি ও বিচারপতি আব্দুস সাত্তার মহকুমার ঘোষনা দেন। সে সময় মহাকুমাগুলো জেলায় পরিণত হওয়ায় সংগত কারণে পাইকগাছা-কয়রাকে আজ জেলা দাবী রাখে। সুন্দরবন জেলা গঠনে সাতক্ষীরার তালা উপজেলার কয়েকটি ইউনিয়ন, দাকোপের কয়েকটি ইউনিয়ন নিয়ে সুন্দরবন জেলার দাবী রাখি। যত দিন দাবি পূরণ না হবে তথদিন আন্দোলনের ঘোষনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে।


Post a Comment

0 Comments