শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় রবি সার্কেল মিলনমেলা, সম্মাননা পেলেন ১২ সেরা রিটেলার

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় রবি সার্কেল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে রবি সেবার সার্কেল কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন রিটেলারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া রবি আজিয়াটা পিএলসির সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন ও পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।


মঙ্গলবার পাইকগাছা উপজেলা অডিটোরিয়ামে এ মিলনমেলার আয়োজন করা হয়। পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিক্রয় কার্যক্রমে উৎসাহ দেওয়া এবং সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়।


রোথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রকি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রবি পাইকগাছা টেরিটোরির অফিসার জালিছ মাহমুদ।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন। সম্মানিত অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির খুলনা এরিয়ার ম্যানেজার সোহেল রানা ও পাইকগাছা উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক।


এ সময় রোথী এন্টারপ্রাইজের হাউস সুপারভাইজার দেবপ্রসাদ, ভিপি সুপারভাইজার মিহের মজুমদার, সিনিয়র স্টাফ সুবহান হোসেন, ইমন, আকাশ ও রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক রবি সেলসম্যান ও স্থানীয় ব্যবসায়ী অংশ নেন।


মিলনমেলায় রবি সেবার সার্কেল কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ১২ জন রিটেলারকে ক্রেস্ট দেওয়া হয়। পরে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।


বক্তারা বলেন, গ্রাহকসেবা ও বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করতে রবি সংশ্লিষ্ট কর্মকর্তা, রিটেলার ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ ধরনের স্বীকৃতি সংশ্লিষ্টদের ভবিষ্যৎ কার্যক্রমে আরও উৎসাহিত করবে।

Post a Comment

0 Comments