পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে পৌরসভার সরল গ্রামের ৫নং ওয়ার্ড বাড়ির এলাকা থেকে তাকে আটক করা হয়। ২০২৪ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাজী জাহাঙ্গীর হোসেন উপজেলার গদাইপুর গ্রামের মৃত কাজী আব্দুল আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম বলেন, “শনিবার দিবাগত রাতে কাজী জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে। জি আর ১২৬/২৪ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


0 Comments