শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছার লতায় সড়কের দুই পাশে ফলজ গাছ রোপণ

পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুই হাজার ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। সড়কের দুই পাশে এসব গাছ রোপণের মাধ্যমে স্থানীয় পরিবেশে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে ফলজ বৃক্ষ থেকে উপকার পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার সকালে লতা ইউনিয়নের ধলাই ব্রিজ থেকে লতা বাজার অভিমুখী সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।


কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। তাঁরা সড়কের পাশে নির্ধারিত স্থানে গর্ত করে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন। পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।


বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব, সাবেক কমিশনার ও ইউপি চেয়ারম্যান প্রার্থী ইমরান সরদার, রেড ক্রিসেন্টের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বৈদ্যনাথ মণ্ডল, কমিউনিটি অর্গানাইজার কল্যাণী রায়, প্রতিভা মণ্ডল, ঝর্ণা রায়, অর্চনা রায়, হিন্দু মণ্ডল ও লাবণ্য রায়।


ইমরান সরদার জানান, সড়কের দুই পাশে রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে কয়েক বছরের মধ্যে এলাকায় সবুজ পরিবেশ তৈরির পাশাপাশি স্থানীয় মানুষের জন্য ফলের উৎস হিসেবে কাজে আসবে।


Post a Comment

0 Comments