পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- কে-২১৬৫) গড়ইখালী শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো. ইব্রাহিম হোসেন গাজীকে সভাপতি ও মো. খাইরুল আলম বাদশাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল ও নির্বাচন কমিশনের প্রধান হায়দার আলী মিস্ত্রি।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. শাহাদাত মিস্ত্রি, মো. নান্নু সরদার, মো. মইদুল গাজী ও মো. মজিবর গাজী। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান গাজী, সহসাধারণ সম্পাদক মো. জেকের মোড়ল এবং কোষাধ্যক্ষ মো. মইদুল মোড়ল।
সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ সরদার, সহসাংগঠনিক সম্পাদক মো. ইমরান সরদার, ক্রীড়া সম্পাদক মো. কামাল গাজী, সহসম্পাদক মো. মতলব গাজী, দপ্তর সম্পাদক মো. আবু সাঈদ সরদার, প্রচার সম্পাদক মো. আব্দুল মজিদ সরদার, সহপ্রচার সম্পাদক মো. আরিফুল মিস্ত্রি এবং যুব ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. মোস্তফা গাজী দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. কেসমত ফকির, মো. শামীম মোল্যা, মো. ওসমান মোড়ল ও মো. আজিজুল সরদার।
নবগঠিত কমিটির সভাপতি মো. ইব্রাহিম হোসেন গাজী বলেন, গড়ইখালী এলাকার ইমারত নির্মাণ শ্রমিকদের সংগঠিত করে তাঁদের অধিকার ও কল্যাণে কাজ করা হবে। শ্রমিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানা বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠন কাজ করছে। নতুন কমিটির মাধ্যমে গড়ইখালী শাখার কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করেন তিনি।
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা ইউনিয়নের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রধান হায়দার আলী মিস্ত্রি নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্ব ও সংগঠনের কার্যক্রম পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা দেন।


0 Comments