শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় চাল বিতরণে অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে দুই ডিলারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার চাঁদখালী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণের সময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় চাল বিতরণে ওজনে কারচুপির অভিযোগের সত্যতা পাওয়া যায়।


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মো. মাজাহারুল ইসলাম ও মির আজিজুর রহমানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্য, পুলিশ ও আনসার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। সাধারণ মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments