আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব জিএম খালিদ মাহমুদ
আশাশুনি প্রতিনিধি :-
সাতক্ষীরার আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের কমিটি পুনরায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে অনুমোদিত কমিটিতে মোঃ শফিকুল ইসলামকে আহ্বায়ক এবং জিএম খালিদ মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মাহমুদুল হক ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাবলু স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের এ কমিটি পুনরায় অনুমোদন দেওয়া হয়।
কমিটি পুনরায় অনুমোদনের খবরে আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
নবনির্বাচিত আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ও সদস্য সচিব জিএম খালিদ মাহমুদ সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।


0 Comments