পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় ফ্রিজের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিমা বিবি (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তোকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বিবি তোকিয়া গ্রামের মৃত হোসেন সানার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির ঘরের ভেতরে থাকা একটি ফ্রিজের সংযোগ খুলতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তার শরীর নীলবর্ণ হয়ে যায় বলে জানান স্থানীয়রা।
স্থানীয় রাজু আহম্মেদ জানান, রহিমা বিবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে তার ছোট মেয়ে সালমা বেগম তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন। তবে কোনোভাবেই তাকে সুস্থ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের চেষ্টার পর বিকেল ৪টার দিকে নিজ বাড়িতেই রহিমা বিবির মৃত্যু হয়।
এদিকে, রহিমা বিবির স্বামী হোসেন সানা মাত্র ১০ দিন আগে বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিমা বিবির মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় পরিবারটি গভীর সংকটে পড়েছে।
প্রেরক
মোঃ আসাদুল ইসলাম।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৯১৭-৮২৮২৮০


0 Comments