শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছার কপিলমুনির সাংবাদিক এস কে আলীমের স্মরণসভা

পাইকগাছা প্রতিনিধি : - দৈনিক আজকের কালান্তরের কপিলমুনি প্রতিনিধি ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এস কে আলীমের মৃত্যুতে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সন্ধ্যা ৬টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।


কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ কর্মকার। সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের কালান্তরের সম্পাদক কাজী মোতাহার রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্রিকাটির প্রকাশক কাজী তারিক আহম্মদ, সহকারী সম্পাদক মাফুজা আক্তার, কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, সাহিত্যিক ও দীপ্ত বাংলার সম্পাদক জি এম এমদাদ, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আব্দুল গফুর ও জি এম আসলাম হোসেন।


বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় এস কে আলীম নতুন হলেও তাঁর মধ্যে প্রতিভা ছিল। তিনি ছিলেন সদালাপী ও মিষ্টভাষী। পাশাপাশি তাঁর মধ্যে মানবিক গুণাবলিও ছিল। অল্প সময়ের সাংবাদিকতা জীবনে তিনি সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন।


স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান, কপিলমুনি পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহরাব হোসেন, সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খান, সমাজসেবক ও ব্যবসায়ী প্রদীপ দত্ত, ব্যবসায়ী মনোয়ার হোসেন শিকদার, ডালিয়া সুলতানা চুমকি, জিএম মোস্তাক আহম্মেদ, মিলন দাশ, জগদীশ দে, শফিয়ার রহমান, পলাশ মজুমদার, জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আব্দুল কুদ্দুস খান, আব্দুল মজিদ গাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. মোক্তাদির। পরে এস কে আলীমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুস সাত্তার।


Post a Comment

0 Comments