পাইকগাছা প্রতিনিধি: - খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় অধিকার সুরক্ষায় বিশ্বাসী। অতীতের মতো বর্তমানে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে কাজ করছে, ভবিষ্যতেও করবে।’
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ একসঙ্গে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। দেশকে গড়ে তুলতে হলে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন।
বাপ্পী বলেন, ‘বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও গোষ্ঠীর মানুষের সমন্বয়ে গঠিত দেশ। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কোনো গোষ্ঠী নেই, আমরা সবাই বাংলাদেশি। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র। সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্যসচিব হিমাদ্রী শেখর দে।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সার্জন ডা. মো. আব্দুল মজিদ, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল, পূজা উদ্যাপন পরিষদের উপজেলা শাখার সাবেক সভাপতি সমীরণ কুমার সাধু ও খুলনা জেলা শাখার সদস্য অলোক মজুমদার।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারন সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর বিএনপির সাবেক আহবায়ক, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুস সত্তার, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস, শ্রী মৃত্যুঞ্জয় সরদার, শ্রী জগদীশ দে, শ্রী কৃষ্ণেন্দু দত্ত, শ্রী মানবেন্দ্র মন্ডল, শ্রী সুরঞ্জন চক্রবর্তী, শ্রী রবীন্দ্র নাথ রায়, শ্রী সন্তোষ কুমার সরকার, শ্রী সুজিত কুমার মন্ডল, শ্রী বাবুরাম মন্ডল, সন্তোষ কুমার সরদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন।
আলোচনা সভা শেষে পাইকগাছা সদরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে গীতা পাঠ করেন রমা পাল।



0 Comments