শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে পাইকগাছায় দোয়া মাহফিল

পাইকগাছা প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহোদর আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে খুলনার পাইকগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বিকেলে পাইকগাছা আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহিনুর রহমান সভাপতিত্ব করেন।


দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত নেতাকর্মীরা। বক্তারা বলেন, কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগী ব্যক্তি। তাঁর স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম আলী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম।


এ সময় আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন শিমুল, মইনউদ্দিন, নাজমুল হোসেন, আমিনুর রহমান, ফয়সাল ইসলাম, শরীফ আসাদুজ্জামান, নুরুজ্জামান, শিবলী, হাফিজ আল জাবির লিপুসহ আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগারের সদস্য এবং স্থানীয় নেতাকর্মীরা।


আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আয়োজকেরা জানান, আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখা এবং তাঁর ক্রীড়াক্ষেত্রে অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।

Post a Comment

0 Comments