শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

বিএনপি সরকারের অর্জন ব্যর্থ করতে অপশক্তি অপতৎপরতা চালাচ্ছে - ফাহমিদা হক এমপি

পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ ও ২ সংরক্ষিত সংসদীয় আসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসের মধ্যেই দেশের মানুষের ভাগ্যোন্নয়নে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। সরকারের এসব অর্জন ও সাফল্যকে ব্যর্থ করতে একটি অপশক্তি নানা ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।


সোমবার বিকেলে খুলনার পাইকগাছায় উপজেলা, পৌরসভা ও কয়রা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পাইকগাছা লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।


সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।


উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম এমদাদুল হক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু ও জেলা বিএনপির সদস্য শামীম কবির।


এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল এবং জেলা বিএনপির সদস্য এম এ হাসান।


মতবিনিময় সভায় কয়রা, পাইকগাছা পৌরসভা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments