পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের পার-রামনাথপুরে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুর, লোপাট, মালামাল তছনচ ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, উপজেলার পার রামনাথপুরে চরভরাটি জায়গায় ৫৬ টি পরিবার ভুমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘ ৩০ বছর যাবৎ বসবাস করছে। পার্শ্ববর্তী দরগামহলের কতিপয় সন্ত্রাসী, ভুমি দস্যু আবারও সোমবার রাতে ভুমিহীন তপন বিশ্বাসের বাড়ি ঘর লুটপাট, ভাংচুর ও ঘরে থাকা যাবতীয় মালামাল তছনচ করেছে। একই সময় তপন বিশ্বাস ও উৎপল মনার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে হাজার হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
এবিষয়ে তপন বিশ্বাস বলেন, সোহাগ, আশরাফ, রহিমরা দলবদ্ধ হয়ে বাড়িতে হামলা করে এ ঘটনা ঘটিয়েছে। এসময় স্থানীয় লোকেরা দলবদ্ধ হয়ে তাদেরকে তাড়া দিলে তারা হুমকি ধামকি দিয়ে চলে যায়।
ইতিপূর্বে তারা তপন ও বাড়ুর বাড়িঘর পুড়িয়ে দেয় এবং ঘেরের মাছ লুপট করে।
এছাড়াও এঘটনায় পাইকগাছা থানা ও আদালতে পৃথক দুটি মামলা হয়। উক্ত মামলায় জামিনে এসে আবারও উৎপাত শুরু করেছে বলে স্থানীয় ভূমিহীন নেতা সিরাজুল ইসলাম জানান।


0 Comments