আন্তর্জাতিক ডেস্ক :-
ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত ও বাহরাইনে হামলা করেছে ইরান। বুধবার (৩ জুন) আলজাজিরার প্রতিবেদনে দুপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি দাবি করেছে, কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সত্যতা স্বীকার করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড থেকে দাবি করা হয়েছে, ইরান থেকে ছোড়া নতুন একটি ড্রোন বহর কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তবে হামলাটি ব্যর্থ হয়েছে।
সেন্টকম বুধবার ভোরে জানায়, তারা কেশম দ্বীপে একটি ইরানি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, ওই স্থাপনাটি ড্রোন পরিচালনার কাজে ব্যবহৃত হচ্ছিল।
এদিকে কুয়েত ও বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বেজে ওঠার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সংশ্লিষ্ট মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। যে কোনো হামলা মোকাবিলায় ইরানের বাহিনী প্রস্তুত। এবার যুদ্ধ শুরু হলে কঠোর প্রতিশোধ নেবে ইরান।


0 Comments