আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি :-
সাতক্ষীরার আশাশুনিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সংরক্ষিত নারী ইউপি সদস্যকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে। আহত ইউপি সদস্যকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দরগাহপুর ইউনিয়নের (ওয়ার্ড ১,২,৩) ইউপি সদস্য আহত ঝর্না খাতুন সাংবাদিকদের বলেন, ইউনিয়ন যুবদল নেতা ও ওএমএস চাউলের ডিলার শ্রীধরপুর গ্রামের জাকির হোসেন বাবু দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে।
আমি রাজি না হওয়ায় সে সুযোগের অপেক্ষায় ছিলো। রবিবার দুপুর দেড়টার দিকে বাবু আমাকে তার কালাবাগী বাজারে যেতে বলে। আমি সেখানে গেলে বাবু বিভিন্ন কথার মধ্যে আবারও কুপ্রস্তাব দিতে শুরু করে। আমি রাজি না হওয়ায় সে বলপূর্বক টানা হ্যাঁচড়া করে ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করে। আমার বাঁধায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে কিল ঘুষি সহ লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তার হাত থেকে উদ্ধার করে আমাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে জাকির হোসেন কুপ্রস্তাবের বিষয় অস্বীকার করে বলেন, ঘটনার সময় ঝর্না মেম্বার এসে তার নিজের একটি সহ ৪টি কার্ড নিয়ে চাউল দাবি করে। আমি কার্ডের মালিককে ছাড়া চাউল দিতে অস্বীকার করায় সে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে আমি তাকে ধাক্কা দিয়ে দোকানের বাইরে পাঠিয়ে দিয়েছি। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে মেম্বার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।###


0 Comments