মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি" খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ইউনিয়নে গণতন্ত্রের মা,সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন,আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়ন বাসীর আয়োজনে গদাইপুর বাজার চত্বরে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ বেনজির আহমেদ লালের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব,খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) এর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামিম কবির, সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এনামুল হক,জেলা বিএনপির সদস্য এ্যাড.আব্দুস সাত্তার,উপজেলা বিএনপি সদস্য সচিব এসএম ইমদাদুল হক,পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সরদার ফারুক আহমেদ,পৌর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তফা মোড়ল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ আর খান লিটন,কৃষকদলের সভাপতি মেছের আলী,সহকারী অধ্যাপক আলহাজ্ব শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, প্রভাষক আবু সালেহ মোহা: ইকবাল,সরদার মোহর আলী,মাষ্টার বাবর আলী গোলদার,সাইফুল ইসলাম তারিখ,ইউপি সদস্য মশিয়ার রহমান মিলন,লিপটন সরদার, ইউপি সদস্য আবু হাসান, যুবনেতা বিএম আকিজ উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শেখ সুমন আহমেদ,সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী,যুব নেতা জামিনুর রহমান রানা, কাজী সোহাগ,কাজী ইসতিয়াক আহমেদ,এস এম সামছুজ্জামান ছাত্রনেতা রাশেদুজ্জামান,মিজানুর রহমান, দিপংকর অধিকারীসহ জেলা বিএনপি উপজেলা বিএনপি,পৌর বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,মহিলা দল,ওলামাদল ও ছাত্রদলের নেতারাসহ হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব,খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) এর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও দৃঢ়তা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন। তার অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন করতে আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি তথা তারেক রহমান কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। ইতিমধ্যেই তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জয়-পরাজয় আল্লাহর হাতে। আপনারা আমার জন্য ও জনবান্ধন নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আগামী ১২ ফেব্রুয়ারী আমি আপনাদের সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলের সুবিধাবঞ্চিত জনসাধারণের ভাগ্যের উন্নয়ন করতে চাই।
্দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কয়রায় এসেছিলেন, তিনিই এই কয়রায় দৃশ্যমান উন্নয়ন করেছেন, তারই সন্তান তারেক রহমান সুবিধা বঞ্চিত এই অঞ্চলের প্রয়োজন অনুযায়ী তালিকা প্রস্তুত করে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদের উন্নয়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিন। আপনারা পাশে থাকলে আমি এই অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন করতে চাই।



0 Comments