সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ২বছরের সাজাপ্রাপ্ত ও ২ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামী কে দীর্ঘ ১৮ বছর পরে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
থানার এ এস আই মিজানুর রহমান সংগীয় ফোর্স সাথে নিয়ে ১৮ বছরের ফেরারী আসামী আনোয়ার জাহিদ কে আটক করে।আটককৃত আসামী উপজেলার সীমান্তবর্তী কাজিরবেড় ইউনিয়নের কচুয়ারপোতা গ্রামের শহিদু্ল্লাহ হক এর পুত্র।
যার মামলা নং- ২১৩/০৩। আটককৃত আসামী ২০০৩ সাল থেকে দীর্ঘদিন পলাতক ছিল।


0 Comments