সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২১ইং এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়াম মাঠে ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল খেলার শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন,স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম মৃধা,সাবেক উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হুমায়ন কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


0 Comments