শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।


পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।


উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা জিএম আব্দুস সাত্তার এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা।


এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বিএনপি নেতা আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল, এ্যাড: সাইফুদ্দিন সুমন, প্রধান শিক্ষক আঃ ওহাব, বিএনপি নেতা মোল্লা ইউনুস আলী, আব্দুর রহিম ও সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।


আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


এছাড়া দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments