শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে নির্দেশনা

পাইকগাছা প্রতিনিধি : - খুলনার পাইকগাছা পৌরসভাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এবং দাতা সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।



কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টাউন মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে নবপল্লীসহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পাইকগাছা সরকারি কলেজের পশ্চিম পাশ এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ময়লা-আবর্জনা না ফেলার জন্য এলাকাবাসীকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পৌরসভার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করা হয়।


ক্যাম্পেইন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক আব্দুল মজিদ।


সভায় বক্তব্য দেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌরসভা জামায়াতের আমির চিকিৎসক জি এম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি সুমন সাহা ও নিপু খানম।


এ ছাড়া বক্তব্য দেন প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, আইনজীবী মোর্তজা জামান আলমগীর রুলু, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, ইলিয়াস হোসেন, এম আব্দুস সামাদ, মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ মুরশাফুল আলম, মাওলানা আব্দুল কাদীর, গাজী আব্দুস সামাদ, শফিকুল ইসলাম, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস।


অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান।


আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই পৌরসভাকে পরিচ্ছন্ন রাখা শুধু পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।


বক্তারা আরও বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়িত হলে পৌরসভায় পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে। এর মাধ্যমে ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments