শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পাইকগাছা প্রতিনিধি: -  খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলার রেজাকপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রেজাকপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে পরিচালিত এ অভিযানে গ্রামের বাসিন্দা মো. গফফার মোড়লের ছেলে মনিরুজ্জামান মোড়লকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৬০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।


অভিযান শেষে গ্রেপ্তার মনিরুজ্জামানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় সোপর্দ করা হয়েছে।


কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসানুজ্জামান জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।


পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল কবির জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধে এলাকায় অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Post a Comment

0 Comments