শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক সিনিয়র নায়েবে আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রবীণ সাংবাদিক মরহুম আলহাজ্ব শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (২ নভেম্বর) বাদ আসর পাইকগাছা পৌরসভার আল-আমিন রোডে অবস্থিত সীরাতুল হুদা ট্রাস্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও খুলনা জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার।


বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মমিন সানা, পৌর জামায়াতের আমির ডা. আছাদুল ইসলাম, সেক্রেটারি মো. মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মো. সফিয়ার রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর (রুলু), গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান (মুসা), ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবুল বাশার, মুফতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাবেক শিবির নেতা আব্দুস সালাম, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি মো. তামিম রায়হান, শেখ মুরশাফুল আলম ও মো. সোহেল আহমেদ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা মরহুম শামসুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংবাদিকতা, সমাজসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, শামসুর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সৎ সাংবাদিক। সততা, আদর্শ, বলিষ্ঠ নেতৃত্ব এবং সমাজের প্রতি তাঁর অবদান মানুষের কাছে তাঁকে স্মরণীয় করে রাখবে।


বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে তাঁর রাজনৈতিক আদর্শ, কর্মময় জীবন ও সমাজের জন্য রেখে যাওয়া অবদান তুলে ধরা প্রয়োজন।


আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব শামসুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Post a Comment

0 Comments