শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

কে এস ভি ম্যানেজিং কমিটি গঠন জেলা প্রশাসক হুরে জান্নাত সভাপতি, সাংবাদিক পারভেজ সদস্য মনোনীত

নিজস্ব প্রতিবেদক: - খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের জন্য চার সদস্যের অ্যাডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতকে সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজকে অভিভাবক সদস্য মনোনীত করা হয়েছে।


গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)-এর প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (১) অনুযায়ী কমিটিটি অনুমোদন করা হয়েছে।

চার সদস্যের এ কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোসাম্মৎ হাফিজা পারভীন। সদস্যসচিব হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছে। চলতি বছর প্রতিষ্ঠানটি শতবর্ষে পদার্পণ করেছে।

নতুন অ্যাডহক কমিটি গঠনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম আরও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।


Post a Comment

0 Comments