শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় ভূমিহীন ৮ পরিবারের বন্দোবস্ত প্রাপ্ত জমি দখলের চেষ্টা: চিংড়ী ঘের লুপাট ও অগ্নি সংযোগ

পাইকগাছা প্রতিনিধি : -  খুলনার পাইকগাছায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমি ভুমিদস্যুরা জবর দখল করতে যেয়ে বাড়ী-ঘর ভাংচুর ও চিংড়ী ঘের লুপাট করে ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে।


এ ঘটনায় থানায় মামলা করায় বসতিদের এলাকা ছাড়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে জানা যায়, উপজেলার  আগড়ঘাস্থ কপোতাক্ষ নদের ভাঙ্গনে জেগে উঠা চরভরাটি জমি ৫৫ জন ভুমিহীনকে ১৯৯৮ সালে একসনা বন্দোবস্ত দেয় সরকার পরবর্তিতে ২০১১/১২ সালে ৩ বিঘা করে চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত হন। যা পার রামনাথ পুর গ্রাম নামে পরিচিত। সে অনুযায়ী উক্ত জমিতে বসতবাড়ী বানিয়ে দীর্ঘ ৩০ বছর যাবৎ তারা সেখানে বসবাস করছেন।

রোববার বিকেল ৫ টার দিকে হরিঢালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুখ হোসেন লাকির নেতৃত্বে ভুমিহীনদের বন্দোবস্তকৃত জমি জবর দখলে যায় ৪০/৫০ ভুমিদস্যু। এসময় তারা ভুমিহীনদের বসত বাড়ীতে যেয়ে হামলা চালিয়ে নারী পুরুষদের বেধড়ক মারপিট করে জখম করে। ফাইমা বেগম (২৮) কে জখম অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এঘটনায় হামিদ সরদার বাদী হয়ে রাতে থানায় ইজহার দাখিল করেন। এ খবর পেয়ে গভীর রাতে ইউপি সদস্য লাকির নেতৃত্বে আশরাফ শেখ, আজিজ শেখ, মজিদ শেখ, রহিম শেখ, ইউনুছ শেখ, হোসেন আলী শেখ, মোশাররফ চৌধুরী, শেখ রাজনসহ ৪০/৫০ জন। ঘেরের বাঁধ কেটে মাছ লুপাট করে। অগ্নি সংযোগ করে তপন বিশ্বাস ও সুতপ্ত গাইনের দুটি ঘর ভস্মীভূত করে দেন।
এসময় লোকজন জীবন রক্ষায় এলাকা ছেড়ে অন্যত্র চলে যান বলে ভুক্তভোগী সিরাজুল ইসলামসহ ভুমিহীনরা ভিডিও স্বাক্ষাত কালে বলেন। তাদের দাবী নারীদের হেনস্থা করা হয়েছে,পুড়ে গেছে সাগরে মাছ ধরার দুটি বেহোনদি জাল যার মুল্য ৫ লক্ষাধিক টাকা। এছাড়া অন্যান্য আসববপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এবিষয়ে ইউপি সদস্য লাকি বলেন, ঐ জমি রেকর্ডীয় জমি। আর আমি ১৮শ লোকের প্রতিনিধিত্ব করি। তাদের দেখভালের দায়িত্ব আমার।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, একটা ইজহার দাখিল হয়েছে। পুলিশ তদন্ত করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments