শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

সন্তান বিক্রি করে চিকিৎসা করতে চাওয়া বিএনপি নেতা আত্বাপকে দেখতে হাসপাতালে বাপ্পি

 


রাবিদ মাহমুদ চঞ্চল,খুলনা:-

কন্যা সন্তান বিক্রি করে লিভার ক্যান্সারে আক্রান্ত স্বামীর চিকিৎসা করতে চাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি। শনিবার দুপুরে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আত্বাপ গাজীকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পি। নেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আত্বাপ গাজী। এসময় তিনি আত্তাপের চিকিৎসার সার্বিক খোঁজ খবরের পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ দলটির নেতাকর্মীরা।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ময়না, চিকিৎসক, নার্স বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য জেল জুলুমের নির্যাতনের শিকার বিএনপি নেতা মোঃ আত্তাপ গাজী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন। উপায় না পেয়ে স্ত্রী ছোট্ট কন্যা সন্তান বিক্রি করে স্বামীর চিকিৎসা করতে চাওয়ার সংবাদ প্রকাশ হলে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পির নির্দেশে পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।

Post a Comment

0 Comments