শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

ফকিরহাট থেকে উদ্ধার হওয়া পথভোলা তরুণীকে পরিবারের নিকট হস্তান্তর

 

এস এম মনি:বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া পথভোলা সিমা খাতুন (২৭) নামে এক তরণীকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই তরুণীর বাবা আয়নাল শিকদারের নিকট হস্তান্তর করা হয়।

পুলিশ ও পরিবার জানায়, নড়াইলের কালিয়ার মোহম্মদপুর গ্রামের আয়নাল শিকদারের কন্যা সিমা খাতুন গত ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলের কোন এক সময় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে অনেক খুজাখুজি করেও তার সন্ধান মেলেনি।



অবশষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ফকিরহাট মডেল থানা এলাকা থেকে সিমা খাতুনকে উদ্ধার করে পুলিশ। লোকজন তাকে ফকিরহাট এলাকায় গত ২/৩ দিন ধরে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে দেখেছে বলে জানান স্থানীয়রা।


এদিকে, উদ্ধার হওয়া তরুণীর বড়বোন মুক্তা বেগম জানান, সিমা খাতুনের ৮বছর আগে বাড়ির পাশের একটি ছেলের সাথে বিবাহ হয়। বিয়ের এক বছর যেতে না যেতে আকস্মিক তার কিছুটা মস্তিষ্ক বিকৃত ঘটে। এরপর তার স্বামী তাকে ছেড়ে দেওয়ার পর ওই তরুণী বাপের বাড়িতে বসবাস করে আসছে।


ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, মেয়েটিকে উদ্ধারের পর মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন শুক্রবার সকালে মডেল থানায় এসে হাজির হন। এরপর ওই তরুণীকে তার বাবা ও বড়বোনের নিকট হস্তান্তর করা হয়েছে। #



Post a Comment

0 Comments