শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের দায়িত্বশীলের নাম ঘোষণা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের আমীর ও সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ নাম ঘোষণা করা হয়।

ক্যাপশান : আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের দায়িত্বশীলের নাম ঘোষণা


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর ও মাওঃ আবু বকর সিদ্দিক।নবনির্বাচিত উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ইউনিয়ন কমিটির আমীর ও সভাপতিদের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।

বিভিন্ন ইউনিয়ন আমীররা হলেন শোভনালী ইউনিয়নে মোঃ গোলাম কিবরিয়া, বুধহাটায় মাওঃ আব্দুল ওয়াদুদ, কুল্যায় মাওঃ ইউসুফ আলী, দরগাহপুরে প্রফেসর আব্দুল গনি, বড়দলে মাওঃ আব্দুল ওয়াজেদ, আশাশুনি সদরে হাফেজ আব্দুল্লাহ, শ্রীউলায় মাওঃ লুৎফর রহমান, খাজরায় মাওঃ আব্দুর রশিদ, আনুলিয়ায় মাওঃ হারুন অর রশিদ, প্রতাপনগরে উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান। এছাড়া কাদাকাটি ইউনিয়নের সভাপতি হয়েছেন মাওঃ আবু বকর সিদ্দিক।







Post a Comment

0 Comments