শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনিতে ৩ আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার -৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :-

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩ নেতাসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে আশাশুনির শ্রীউলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি, থানাঘাটা গ্রামের ছহিল উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম, বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি বড়দল বাজারের এস এম ইউনুছ আলীর ছেলে আলমগীর হোসেন, প্রতাপনগর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃত মাজেদ হাওলাদারের ছেলে মাকসুদুল রহমান, ফকরাবাদ গ্রামের ইনসাফ আলী সরদারের ছেলে শাফিয়ার রহমান, জামালনগর গ্রামের ফকির গোলদারের ছেলে কালিদাশ গোলদার ও সাইবার সুরক্ষা আইনের আসামি বুড়িয়া গ্রামের প্রবোধ কুমার মন্ডলের ছেলে জোতিষ কুমার মন্ডলকে গ্রেফতার করা হয়।

Post a Comment

0 Comments