পাইকগাছা প্রতিনিধি : - পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক নাজমুল হুদা মিন্টু'র অব্যহত চাঁদাবাজি, লুটপাট, দখল ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃবার বিকাল ৫টায় উপজেলার চাঁদখালী বাজার ও আশপাসের ব্যবসায়ী ও ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শত সত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন চাঁদখালী বাজার সংরগ্ন কালিদাশপুর গ্রামের
মৃত জয়নার আবেদিন (আবেদ) এর ছেলে নাজমুল হুদা মিন্টু আগে ছাত্রদল করলেও আওয়ামী সরকারের স্থানীয় নেতাদের সাথে লেয়াজো করে বিএনপি নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানী করেছে। গত ৫আগষ্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর মিন্টু ভোল পাল্টে চাঁদখালী বাজারের বিভিন্ন দোকান ও বাড়ি ভাংচুর করে লুটপাট করে, বিভিন্ন ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজী করছে। বাজারের সোনার দোকান, বিভিন্ন ইট ভাটা, ঘের লুট করে রাতারাতি বিপুল টাকার মালিক বনে গেছেন। সাবেক সেনা সদস্য রজব আলী মোল্লার দোকান ছাড়ার হুমকি দিয়েছেন বলে তার কন্য রিলি পারভিন বক্তব্যে উল্লেখ করেন। গত রাতে ইউনিয়ন বিএনপির অফিস থেকে ডেকে নিয়ে সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইউনুচ মোল্লাকে মারপিট করে। মিন্টুর দৃষ্টান্তমমুলক শাস্তির দাবী জানান বক্তরা। এসময় বক্তব্য রাখেন, ইউনুচ মোল্লা, জুয়েলফিকার আলী ভুট্টো, সাবেক মেম্বার হাবিবুর রহমান, আব্দুস সালাম খান, সামাদসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও ব্যবসায়ীরা মানববন্ধনে অংশনেন।


0 Comments